৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

গতকাল বৃহস্পতিবার ৩০ জুলাই রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছিল, কিন্তু জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, দেশে অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৈঠকে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করা হয়। সভায় ৫ আগস্টের কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top