১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা আটক

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ও সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে তাদের আটক করা হয়।

বিকেলে রামগঞ্জ শিশু পার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণ করেন তারা। স্থানীয় সূত্র জানায়, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আটক রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং যুবলীগের যুগ্ম আহ্বায়ক। অপরদিকে, বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। ধারণা করা হচ্ছে, আটক হওয়ার আগে তারা গা-ঢাকা দিতে চাচ্ছিলেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top