সরকারকে ৫ বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সরকার খুব শিগগির জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।নাহিদ বলেছেন, পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর কথা বলেছে। এই সরকার ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যে দফায় দফায় জ্বালানি, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়িয়েছে। কয়েক দিন পর আবাসিক এলাকায়ও গ্যাসের দাম বাড়াবে। মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, কিন্তু তাকে ঠিকই বিল দিতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র বা যানবাহনে গ্যাসের দাম বাড়ালে এর প্রভাব সারা দেশে পড়বে। এ সময় তিনি গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও করারও হুঁশিয়ারি দেন।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষ রাজপথে নেমে আসবে মন্তব্য করে নাহিদ ইসলাম আরও বলেন, সরকার যদি মনে করে তারা এভাবে দেশ পরিচালনা করবে, সেটি সম্ভব নয়। সরকার খুব শিগগির জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে।হবিগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক চোখে গুরুতর আঘাত পাওয়া আলিফ চৌধুরীকে দেখতে আজ শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান নাহিদ ইসলাম। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন।সরকারকে পাঁচ বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের পরিস্থিতি খুবই খারাপ। ৭০ শতাংশ গণভোটের রায় অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই শেখ হাসিনা সরকারের মতো দমন–পীড়ন ও নির্যাতন করতে হবে। জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের দমন–পীড়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।দলীয়করণের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার ১২ প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে। পদবঞ্চিত নেতাদের মূল্যায়ন করার জন্য রাষ্ট্র ও সরকার–যন্ত্রকে ব্যবহার করছে।প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে দেশ ও নিজের দল চালাতে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, যিনি তৃণমূলের নেতা–কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না, নিজের দল পরিচালনা করতে পারেন না, তাঁর পক্ষে ১৮ কোটি মানুষের পরিচালনা করা অসম্ভব।নাহিদ ইসলাম আরও বলেন, ‘অভিভাবকদের কাছে বলতে চাই, ‘আপনার সন্তানরা এই সরকারের কাছে, এই দলের কাছে, বিএনপি এবং তার অঙ্গসংগঠনের কাছে নিরাপদ নয়। আজকে আলিফের চোখ গেছে, কাল আপনার সন্তানেরও চোখ যেতে পারে। কারণ, এই সন্ত্রাসী বাহিনীকে যদি প্রতিরোধ করা না যায়, তারা পুলিশ মানে না, তারা বিচার মানে না, কোনো কিছুই তারা মানে না।’আলিফ চৌধুরীর বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আলিফের একটি চোখ নষ্ট হয়ে গেছে। পাশের চোখে আঘাতের প্রভাব কতটুকু, তা বলতে পারছেন না চিকিৎসকেরা। আগামীকাল বোর্ড সভার পর তাঁরা এ বিষয়ে জানাতে পারবেন।আলিফ আহত হওয়ার তিন দিন হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে, হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব আলিফের ওপর আক্রমণ করেছেন। তাঁদের নামে মামলা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এর মাধ্যমে সরকার বার্তা দিয়েছে, এই সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল, যুবদলের নামে সন্ত্রাসী বাহিনীরা চাইলে যে কাউকে দিনদুপুরে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে, চোখ উপড়ে নিতে পারে এবং তার বিচার এ দেশে হয় না। এর মাধ্যমে দেশে যে আইনের শাসন নেই, সেটিই প্রতীয়মান হয়েছে।সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে বসে সুন্দর কথা বললেও তাঁদের এলাকায় গেলে আসল চরিত্র বোঝা যায় বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি নেতাদের ওপর হামলার পর বিএনপির এমপি জি কে গউছের জনপ্রতিনিধি হিসেবে থাকার কথা নয়। গণতান্ত্রিক দেশ হলে এতক্ষণে তিনি ক্ষমা চেয়ে পদত্যাগ করতেন বা দল থেকে তাঁকে বহিষ্কার করা হতো। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব৵ নেই। প্রধানমন্ত্রী স্কুলের বাচ্চাদের অফিসে ডেকে এনে ছবি তুলছেন। এটি জাতির সঙ্গে দ্বিচারিতা।[{“id”:”custom_html”,”tag”:”

u09aeu09c2u09b2 u0996u09acu09b0 u0993 u09acu09bfu09b8u09cdu09a4u09beu09b0u09bfu09a4: <a href="Read More” target=”_blank”>u09aau09cdu09b0u09a5u09ae u0986u09b2u09cb”}]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top