শিক্ষার্থীদের সন্ধ্যার পর ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও আড্ডা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী মাইকিং করা হয়।

মাইকিংয়ে জানানো হয়, শিক্ষার্থীদের মাগরিবের নামাজের পর অহেতুক বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

এছাড়া, ১৮ বছরের কম বয়সী কিশোরদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে দোকান বা জনসমাগমস্থলে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়।

বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। অভিভাবকদের শিশুদের খাল, বিল, ডোবা, পুকুর ও গভীর পানির আশপাশে একা যেতে না দেওয়ার এবং তাদের ওপর নিবিড় নজর রাখার জন্য বলা হয়।

উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top