লক্ষ্মীপুরে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে অব্যাহতি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনা শনিবার (৮ আগস্ট) নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অব্যহিতপ্রাপ্ত বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি দাবি করেন, হারুন ও ইউছুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top