সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমান জনপ্রত্যাশাকে ছুঁয়ে গেছেন।’
বার্তায় এম এ আউয়াল আরও উল্লেখ করেন, ‘বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং সমালোচনার মুখেও তিনি অটল ছিলেন।’
এম এ আউয়াল আশা প্রকাশ করেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’