রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে গোলাম নবী আলমগীর রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। তিনি ভোলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

ভোলাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নদীভাঙন থেকে জেলাকে রক্ষা করার স্থায়ী পদক্ষেপ, ভোলা মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে বেকার সমস্যা দূর করার জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

গোলাম নবী আলমগীর জানান, রাষ্ট্রপতি ভোলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শোনেন এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top