রাজধানীতে ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের জন্য আইনি কাঠামোকে আরও শক্তিশালী করতে ‘The Building Construction Act, 1952’ এবং ‘The Town Improvement Act, 1953’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটি বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে, যাতে ঢাকা মহানগরের ইমারত বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়িত হতে পারে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top