যশোরে বাবার বিরুদ্ধে ছেলের মামলা: অভিযোগ অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির আসক্তি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক যশোরে এক বৃদ্ধ বাবা নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অভিযোগ রয়েছে, তার ছেলে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির আসক্ত হয়ে পরিবারের ওপর নির্যাতন চালাচ্ছে। দিনমজুর বাবা তরিকুল ইসলাম এই মামলা দায়ের করেছেন।

রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। ঘটনাটি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে ঘটেছে। বিচারক সঞ্জয় পাল মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার পিতা তরিকুল ইসলাম জানান, তার ছেলে আজিম কোনো কাজকর্ম করে না এবং সম্প্রতি তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। তিনি ও তার স্ত্রী বিউটি বেগম নিশ্চিত হন যে, আজিম মারাত্মকভাবে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে।

আজিম বাবার কাছে প্রতিদিন ১ হাজার টাকা দাবি করতে শুরু করে। অভাবের সংসারে এই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় সে ঘরে তাণ্ডব চালাতে থাকে। সর্বশেষ ১৫ জুলাই, টাকা দাবি করলে তরিকুল ইসলাম অসহায়ত্ব প্রকাশ করেন। এ সময় আজিম ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মাকে মারধর করে।

স্থানীয় সামাজিক বিচারে বিষয়টির সমাধান না হওয়ায় এবং ছেলের নির্যাতন চরম মাত্রায় পৌঁছালে তরিকুল ইসলাম আদালতের আশ্রয় নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top