সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই এখন আদর্শিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত হয়েছে। তিনি দাবি করেন, ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীদের এবং অ ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিদের স্থান হবে না। রোববার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন।
মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন, “এটাই জুলাই বন্দোবস্ত।” তিনি বলেন, যারা ডান বা অ-ডান জুলাই বেছে নিতে চান, তাদের জন্য এতে শিক্ষা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, “নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রাক্কালে, গত বছরের ১০ ডিসেম্বর, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।