মামুনুল হক: সরকার পতন নয়, ফ্যাসিবাদ প্রতিরোধের আহ্বান

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সরকার পতন নয়, বরং সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সেটি নিশ্চিত করতে হবে। তিনি রবিবার বিকেল ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায় কার্যকর হলে দেশে ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। তিনি বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিচার বিভাগ স্বাধীন থাকলে কোন প্রধানমন্ত্রী স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হতে পারবে না।

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে জুলাই সনদকে সম্মান দেখানো উচিত। মামুনুল হক সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, অভিভাবক পরিষদ সদস্য আল্লামা শাহ আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top