মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পেতে নামের বানান সঠিক রাখতে হবে

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও শিক্ষাসনদে নামের ইংরেজি বানানে কোনো অমিল থাকলে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন-ভাতা পেতে সমস্যায় পড়তে পারেন। এ কারণে তথ্য হালনাগাদের ক্ষেত্রে এনআইডি ও শিক্ষাসনদে নামের বানান হুবহু একই রাখার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

গত ১৯ জুলাই জারি করা নির্দেশনার বিভিন্ন বিষয়ে রোববার (২ আগস্ট) বিস্তারিত স্পষ্টীকরণ প্রকাশ করা হয়েছে। এতে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের তথ্য ফরম পূরণ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্পষ্টীকরণে ইএফটি কার্যক্রম বাস্তবায়নের জন্য সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও শিটের ফটোকপি এবং ব্যাংক চেক বইয়ের প্রথম পৃষ্ঠা (অথবা যেকোনো পাতার) ফটোকপি সংযুক্ত করতে হবে।

শিক্ষক-কর্মচারীদের তথ্য যথাযথভাবে পূরণ করে স্বাক্ষরসহ প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে পূরণকৃত ফরমের একটি সফট কপি নিজেদের কাছে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠান প্রধান তথ্য যাচাই ও প্রত্যয়ন করে অধিদপ্তরের নির্ধারিত প্রক্রিয়ায় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top