ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। প্রথম দিন শেষে ৯৬ রানে ১ উইকেট হারিয়ে তানজিদ-মুমিনুলের জুটিতে স্বপ্নের শুরু হয় বাংলাদেশের, তবে শুক্রবার দ্বিতীয় দিনে মাঠে নেমে ভেঙে গেছে তাদের ১০২ রানের জুটি।

তানজিদ হাসান তামিম ও মুমিনুল হকের জুটি একশ পার করেছিল। হাফ সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন মুমিনুল। ৪৯ রানে পৌঁছে আরও দুই বল খেলার পর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল তার ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন বাংলাদেশের ব্যাটার। ১০২ রানের জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করলেন তানজিদ। ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ। সেই জুটি একশ ছোঁয়ার পথে।

ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেলেছেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল। ৩৬তম ওভারের শেষ বলে হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top