সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ব্যাংক এশিয়া পিএলসি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এসইও-এফভিপি) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ০৪ আগস্ট থেকে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া ব্যাংকের কার্যপ্রক্রিয়ার দক্ষতা প্রয়োজন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের জন্য ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।
আবেদনের শেষ সময় ১৯ আগস্ট, ২০২৬।