বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপির উদ্দিনের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে শালুকগাড়ী পুকুরের পানি কমাতে তিনি বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে একটি পাম্প সেট করেন। সারারাত পাম্প চালানোর পর সকালে তার ছেলে রাসেল (১২) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামেন। এ সময় বাবা জামাল উদ্দিন পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন।

ছেলে বাঁচাও বলে চিৎকার করলে জামাল উদ্দিন পুকুরে ঝাঁপিয়ে পড়েন। এ সময় বরেন্দ্র পাম্পের ছেড়া-ফাঁটা তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত ছেলে রাসেলকে ভর্তি করা হয়।

কালাই থানার ওসি তদন্ত দিপেন্দ্রনার্থ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top