বিএনপির হামলার অভিযোগ এনসিপির নাহিদ ইসলামের

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক এনসিপির আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার মতো একইভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এনসিপির ওপর হামলা করছে।

বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম গোলাপগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না এবং দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থানও সরকার চায় না।

এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তিনি আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবেন না। তবে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, সন্ধ্যায় কানাইঘাট ও ওসমানীনগরের জনসভায় হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top