সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিএনপি তাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে চার নেতাকে মনোনীত করেছে। এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।
মনোনীত নেতাদের মধ্যে রয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
আজ শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের নীতি-নির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।