বাউফলে পল্লী বিদ্যুতের ডিজিএম বদলি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরীকে বদলি করা হয়েছে। গত ৪ আগস্ট দৈনিক কালবেলার অনলাইনে ‘বাউফলে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এই বদলির আদেশ আসে।

মঙ্গলবার (১১ আগস্ট) তার বদলির আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাউফল জোনাল অফিসের এক কর্মকর্তা। সূত্র জানায়, সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা অফিসের একটি তদন্ত কমিটি বাউফল জোনাল অফিসে গিয়ে ডিজিএমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত করে।

তদন্ত শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেন, যার পর ডিজিএম মুজিবুর রহমানকে বদলি করা হয়। তাকে সিলেটের পল্লী বিদ্যুৎ সমিতির-২ নম্বর শাখায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।

ডিজিএম মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অসহযোগিতা, অসদাচরণ, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নতুন সংযোগ প্রদানে কালক্ষেপণের অভিযোগ রয়েছে। সম্প্রতি বাউফলে ব্যাপক লোডশেডিংয়ের কারণে স্থানীয়রা তার অফিস ঘেরাও করে এবং তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করান।

এ বিষয়ে জানতে ডিজিএম মুজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও কলটি রিসিভ হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top