বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও বেসরকারি খাতে ঋণপ্রবাহে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। বিদ্যমান ১০ শতাংশ থেকে নতুন নীতি সুদহার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন সুদহার আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম এমপিসি সভা।

সভায় দেশীয় ও বৈশ্বিক মূল্যস্ফীতির পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণের প্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যসহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নীতি সুদহারের পাশাপাশি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহারও ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে, যা ১১ শতাংশে নেমে এসেছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার ৭ দশমিক ৫০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top