বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকাস্থ ইউএই দূতাবাস আজ বৃহস্পতিবার জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শেখ মোহাম্মদ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং প্রধানমন্ত্রী আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন।

শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে। চিঠিতে উভয় দেশের মধ্যে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top