দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও চারজন গ্রেপ্তার

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে সুন্দলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সুন্দলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ওয়ালীউল্লাহ প্রধান (৬০) গ্রেপ্তার হন। একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিটেশ্বর এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার আসামি মো. আব্দুর রহমান (৬৫) গ্রেপ্তার করা হয়।

এছাড়া, সবজিকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার আসামি মো. ইমরান হোসেন এবং মালীগাঁও এলাকা থেকে সিআর/জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি মো. হযরত আলী (৫৩) ও মো. নাঈম মিয়া (২৫) গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top