ঢাবির সূর্যসেন হলে সমকামী থাকার অভিযোগে দুই শিক্ষার্থী আটক

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাইনুর রেজা এবং এক বহিরাগতকে আটক করা হয়েছে। সম্প্রতি মাইনুর রেজা তার রুমে এক অফিস সহকারীকে ডেকে নিলে ভুলবশত অন্য রুমে চলে যাওয়ার কারণে ওই বহিরাগত ধরা পড়েন।

হলের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত দুইজনকে হল অফিসে নিয়ে যায় এবং সেখানে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়। লিখিত মুচলেকা নেওয়ার পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মাইনুর রেজা মুচলেকায় আরও দুই শিক্ষার্থী সমকামিতায় জড়িত থাকার কথা জানান।

সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক কালবেলা বলেন, অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশের বিষয়ে হল প্রশাসনকে জানানো হয়েছে, তবে এটি কনফিডেন্সিয়াল ইনফরমেশন হিসেবে বিবেচিত হচ্ছে।

হলের শিক্ষার্থী আবু সাঈদ অভিযোগ করেন, হল প্রশাসন সমকামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, ঢাবির ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। ভিডিওটি ২৭ জুলাই বিকেল ৩টার দিকে ধারণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top