সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে তিন দিনের সফরে আসছেন।
মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে অ্যাডমিরাল কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
অ্যাডমিরাল কেলার বৃহস্পতিবার (৬ আগস্ট) পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।