ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঝালকাঠির রাজাপুর উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় বরিশাল থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top