জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর মেডিকেলে হামলা, এমপির অভিযোগ ছাত্রলীগের

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষের পর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা চালায়।

এ হামলার প্রতিক্রিয়ায় জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু অভিযোগ করেছেন যে, ২৪ জুলাই একইভাবে ছাত্রলীগও ন্যাশনাল মেডিকেলে হামলা করেছিল।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালের সামনে আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top