চা ইন্ডাস্ট্রি পুনরুদ্ধারে সরকারের সহযোগিতার আশ্বাস ত্রাণমন্ত্রীর

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় সোমা চা-বাগান পরিদর্শন শেষে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চা উৎপাদনে পৃষ্ঠপোষকতা না দিয়ে নানা ধরনের বাধা সৃষ্টি ও হয়রানির পাশাপাশি চা ইন্ডাস্ট্রি দখলের চেষ্টা করেছে।

মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার লালমনিরহাটের সোমা চা-বাগান ও চা ইন্ডাস্ট্রি পুনরায় চালু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চা উৎপাদন জেলা পঞ্চগড় হলেও লালমনিরহাটেও চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সোমা চা-বাগান পরিদর্শন করে বিষয়টি তিনি উপলব্ধি করেছেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে সোমা চা-বাগান ও চা ইন্ডাস্ট্রির মালিকপক্ষকে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার চা-বাগান ও ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করবে, যাতে এটি জনপ্রিয় ও সম্প্রসারিত হয়। তিনি বলেন, চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলমের ওপর যে অন্যায় করা হয়েছে, তা থেকে তাকে মুক্ত করে ইন্ডাস্ট্রিটি সম্প্রসারণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top