সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গ্যাস সরবরাহে সংকটের কারণে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, গ্যাসের সংকট আগে থেকেই বিদ্যমান ছিল। এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে, যার প্রভাব বিদ্যুৎ সরবরাহেও পড়েছে।
তিনি জানান, সংকট নিরসনে সরকার কাজ করছে এবং কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি নাগরিকদের সাময়িক এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার প্রসঙ্গও উঠে আসে। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দেন।