গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলার জন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top