গাজী সালাউদ্দিনকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি প্রদান

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হয়।

দলের চিঠিতে উল্লেখ করা হয়, গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সংগঠনের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী মন্তব্য করার প্রমাণ পাওয়া গেছে। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাঁকে অবিলম্বে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া, চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও লিখিত আত্মপক্ষ সমর্থনের ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top