সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিশ্বকাপ জয়ের প্রতিশ্রুতি রক্ষা করেছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। তিনি ঘোষণা করেছিলেন, যদি স্পেন বিশ্বকাপ জেতে, তাহলে তিনি হেড কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন।
মঙ্গলবার কুকুরেয়া নিজের বাঁ হাতে বিশ্বকাপ ট্রফি ধরে থাকা কোচের একটি প্রতিকৃতি ট্যাটু করিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ট্যাটু করানোর ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি লেখেন, ‘প্রতিশ্রুতি পূরণ।’
বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কুকুরেয়া। তিনি স্পেনের হয়ে আটটি ম্যাচের প্রতিটিতে শুরুর একাদশে ছিলেন এবং সাতটি ম্যাচে ক্লিন শিট অর্জন করেছেন।
ফাইনালে স্পেনের আর্জেন্টিনাকে হারানোর পর কুকুরেয়া তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেছিলেন কোচ ফুয়েন্তে। তিনি হাসিমুখে বলেন, ‘আমি আশা করছি কুকুরেয়া তার দেওয়া কথার মর্যাদা রাখবেন।’