কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত ১৩২, আহত ৫৭০

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে এবং আহত হয়েছেন আরও ৫৭০ জন।

ভূমিকম্পের পর দেশটিতে দফায় দফায় আফটারশকের খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু ভবন ধসে পড়েছে এবং কয়েকটি বিমানবন্দর বন্ধ রয়েছে। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতির সংকট দেখা দিয়েছে।

কলম্বিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজের তথ্য অনুযায়ী, পেরেইরা শহরেই ৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পাঁচটি রাজধানী শহরে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়, যা রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে।

জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, ‘মানুষের জীবন রক্ষা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দিতে জাতীয় সরকার তার সব সক্ষমতা কাজে লাগিয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top