কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল করেছে ১১ দলীয় জোট

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র আজ বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে দাখিল করা হয়েছে।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়ন জমা দেন জোট নেতারা। জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সিইসির কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় শরিক দলগুলোর অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমর্থক হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন নাম লিখেছেন।

এদিকে, দুপুরে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানা গেছে। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top