এইচএসসি পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭টি চাকরির সুযোগ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৫৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।

আবেদনকারীদের বয়স হতে হবে ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের জন্য প্রার্থীদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি বাবদ টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন করার সময়সীমা আগামী ৩ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৩ আগস্ট, ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top