সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের কোয়ালিটি অ্যাসিওরেন্স, ইউনিট-২ বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ আগস্ট থেকে এবং চলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনকারীদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করেছে। প্রার্থীদের ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া, বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা প্রয়োজন।
অভিজ্ঞতার ক্ষেত্রে, প্রার্থীদের ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে এবং নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বেতন সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এছাড়া, কোম্পানির নিয়ম অনুযায়ী চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং বছরে ২টি উৎসব বোনাসও প্রদান করা হবে।
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করার জন্য নির্ধারিত লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদনের শেষ সময় ২০ আগস্ট, ২০২৬।