ইনিংস ব্যবধানে হারের পর সিমন্সের হতাশা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশ ক্রিকেট দল ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে খেলেছে। তবে এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে।

হারকে হতাশাজনক হিসেবে উল্লেখ করেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’

সিমন্স আরও জানান, ভুলগুলো শুধরে প্রথম টেস্টে মাঠে নামতে চান। তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও ৩ দিন সময় আছে এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করবো, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।’

তিনি ব্যাটিংয়ের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top