সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে পরিচিতি পান। এই সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং শুরু হলেও, তাকে নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে ছোটপর্দায় প্রত্যাবর্তন নিয়ে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, আসন্ন মহালয়া উপলক্ষে দেশের একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে ইধিকা পালের। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা সংশ্লিষ্ট চ্যানেল আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে প্রজেক্টের প্রাথমিক আলোচনা নাকি চূড়ান্ত হয়েছে।
ছোটপর্দা থেকে বড়পর্দায় ইধিকা পালের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বড়পর্দায় থিতু হলেও, ছোটপর্দার প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। তবে জানা গেছে, তিনি কোনো ধারাবাহিকে অভিনয় করার মতো সময় পাচ্ছেন না।
এছাড়া, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি ‘দেশু ৭’ সিনেমার একটি গানেও ইধিকাকে দেখা যাবে। তবে এ বিষয়ে নায়িকা এখনো কোনো মন্তব্য করেননি। শুভেন্দুর মহালয়ায় দেবীরূপে তার আগমন ঘটে কি না, তা সময়ই বলবে।