আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মালয়েশিয়ার শ্রমবাজার আগামী আগস্টের শেষ সপ্তাহে খুলতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

৩০ জুলাই, বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যেতে শুরু করবে।’

মাহদী আমিন মালয়েশিয়ার সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার পদক্ষেপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ও মানবসম্পদমন্ত্রী আর রামানানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল।

তিনি উল্লেখ করেন, যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের নতুন তালিকায় রাখা হবে না। মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন।

প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়াকে অনুরোধ করা হয়েছে, যা ব্যয় কমানো এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top