আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি দাবি করেন, রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। তবে তিনি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চান না। আদালতই আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে বলে জানান তিনি।

গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ৩৬ কি এমনিতেই হয়েছে? তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যখন কোনো আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হতে দেওয়া হয় না, তখন সহিংস আন্দোলন অপরিহার্য হয়ে পড়ে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৭১-এর চেতনাকে বিক্রি করতে শেখ হাসিনা দিল্লিতে বসে আছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি সাংবিধানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সংসদে সংবিধানের ১৮তম সংশোধনী গ্রহণ করা প্রয়োজন।

তিনি গুম হওয়া মানুষের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার ওপর জোর দেন এবং বিরোধী দলকে আহ্বান জানান সংবিধান সংশোধন কমিটিতে একসঙ্গে বসার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top