অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থতার অভিযোগ আসিফ মাহমুদ-এর

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্ত নিতে সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তাৎক্ষণিকভাবে গণঅভ্যুত্থানের পরেই সরকারে এসেছিলো, তাদের বিষয়ে সমালোচনা আছে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করেছিল। সরকার কোন উদ্যোগ নিতে গেলেই জটিলতা ও অসহযোগিতা আসতো। অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্তগুলো নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘মানুষের মধ্যে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অত্যাচার ও নিপীড়নের ফলে যে বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়েছিল, সেটার জন্য শুধু একটা স্ফুলিঙ্গ দরকার ছিল। জুলাই গণঅভ্যুত্থান সেই একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ নেমে এসে তাদের জীবন দিয়ে, অনেকে হাত পা হারিয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। তবে আমাদের যে ব্যর্থতার আলোচনা সেখানে মূল আলাপ আসে, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা করে তৈরি হয়েছিলাম, সেখানে আমরা গোছাতে পারিনি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top