অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে। তিনি সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি হিসেবে আটক হয়েছেন।

ডিবির ওসি প্রদীপ কুমার সানা কালবেলাকে নিশ্চিত করেছেন যে, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সূত্র জানায়, ওয়াসিম হালদার বাংলাদেশের প্রথমদিকের (1xBet) অনলাইন ক্যাসিনোর এজেন্টদের একজন ছিলেন। তিনি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও ক্যাসিনোর এজেন্ট নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

ডিবির ওসি বলেন, গ্রেপ্তারের পর তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে। অন্যথায়, তাকে পূর্বের মামলায় আদালতে সোপর্দ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top