ঢাকায় কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষের উপস্থিতি

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ঢাকায় দুটি উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ নামে একটি কনসার্ট।

ভারি বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই কনসার্ট উপভোগ করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এই কনসার্টের আয়োজন করে। কনসার্টের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্রের শক্তিতে গড়ি সাম্য, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলাদেশ’।”

অনুষ্ঠানটি এস এম আব্দুল্লাহ ফারাবীর ‘বাংলাদেশের বুকে জুলাই থাকবে জেগে’ গান দিয়ে শুরু হয়। এরপর শিল্পী খালেদ মুন্না ‘আগুন রঙের জুলাই পেরিয়ে’ গানটি পরিবেশন করেন। এছাড়া ব্যান্ডদল ‘রেবেল’স’, ‘লালন’ ও এএসইআইএসও মঞ্চ মাতান।

কনসার্টের মূল আকর্ষণ ছিল দেশের শীর্ষ সারির একাধিক ব্যান্ড, যেমন ‘হাইওয়ে’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’ ও ‘ডিফারেন্ট টাচ’। বিকাল ৩টা থেকে শুরু হয়ে এই আয়োজন সন্ধ্যা পর্যন্ত চলে।

অন্যদিকে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানে কণ্ঠ মেলান। এই কনসার্টটি বিকেল ৪টা থেকে শুরু হয় এবং রাত ৯টার দিকে আসিফ মঞ্চে আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top