সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বক্তব্য শুরু করতেই ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয়।
রাশেদ খাঁন বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশে এই যে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।” তিনি উল্লেখ করেন, আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাই যোদ্ধা ও শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
এদিকে, রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, এনসিপি নেতাকর্মীরা ডকুমেন্টারি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তিনি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
তিনি বলেন, “ডকুমেন্টারিতে ভুলের জন্য মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আন্তরিকতার সঙ্গে দুঃখপ্রকাশ করেন এবং সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।” রাশেদ খাঁন আরও জানান, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
তিনি বলেন, “বক্তব্যের সময় তাঁদের বিব্রত হতে হয়নি।” রাশেদ খাঁন বলেন, “গণতন্ত্রের সৌন্দর্যই সমালোচনা, আলোচনা।” তবে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রোগ্রামে কতটুকু হট্টগোল করা যাবে, সেটাও স্বাভাবিক সেন্সের ব্যাপার।