হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৭৫৮

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫৯ জন। ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা এক লাখ ৩২ হাজার ৯০৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৪ জন। ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জন।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ২৩৪ জন সন্দেহজনক হাম রোগী, যাদের মধ্যে এক লাখ ১১ হাজার ৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মোট ৭৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে, তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top