শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই বর্ষপূর্তির মাসে হানাহানি ও সংঘাত দেখার জন্য আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদরা জীবন দেননি, মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “গত এক বছর আমরা একটি অভিন্ন দুর্ভোগের মধ্য দিয়ে গিয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। কিন্তু আজ কেন আমরা একজন আরেকজনের ওপর হামলা করছি? এমন দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে চাই না।”

তিনি শহীদদের স্মরণ করে বলেন, “যে জাতি তার বীরদের রক্তের মূল্যায়ন করে না, সে দেশে আর বীরের জন্ম হয় না। আমাদের শহীদদের প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে।”

তিনি আরো বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা পরিচালনায় যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছিল, সেগুলো অবশ্যই সংস্কার করতে হবে।” আলোচনা সভায় চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতুব্বর সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top