মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এসএমপি কমিশনারের

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সোমবার (৩ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন।

কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। নিরাপদ সিলেট গড়ে তুলতে নাগরিক সচেতনতা ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পুলিশ সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।

সারোয়ার মুর্শেদ শামীম বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার ঘটনা পর্যালোচনা করে এসএমপি বিশেষ সতর্কতা জারি করেছে। তিনি নগরবাসীকে সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে জানাতে আহ্বান জানান।

মতবিনিময় সভায় সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। কমিশনার এসব বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, ডাকাতি, সাইবার অপরাধ, মাদক ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে এসএমপি কঠোর অবস্থানে থাকবে।

কমিশনার আরও বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য বড় হুমকি। তিনি জানান, এসএমপি এই দুটি অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করবে এবং থানাগুলোকে আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top