আসিফ আকবরের ক্ষোভ: লুটেরা গোষ্ঠী দেশকে খোকলা করছে

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সংগীত শিল্পী আসিফ আকবর। তিনি অভিযোগ করেছেন যে, লুটেরা গোষ্ঠী রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে লুটে নিচ্ছে।

৩ আগস্ট সোমবার সন্ধ্যায় আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন। তিনি লেখেন, “স্কুলের টিফিন সরানোর অপরাধে এক শিক্ষককে পাকড়াও এবং হেনস্থা করা হচ্ছে।”

পোস্টে তিনি উল্লেখ করেন, পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো চুরি ও অন্যায়ের খবর ফলাও করে প্রচার করা হয়, কিন্তু বড় অপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে না। আসিফ আকবর বলেন, “লুটেরা গোষ্ঠী আবার জনপ্রতিনিধি হয়ে যায়।”

তিনি আরও বলেন, সাধারণ জনগণ তাদের নেতা বানায় এবং প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তাদের পেছনে ঘুরে। আসিফ আকবরের মতে, বাংলাদেশের রাজনীতি ও সমাজ ব্যবস্থা এই সার্কেলের মধ্যে চলছে।

পোস্টের শেষে তিনি লেখেন, “ভালবাসা অবিরাম…”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top