সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে উঁকি দিলেও তাদের আসলে কিছু করার মুরোদ নেই। তিনি সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ৫ আগস্টের জন্য বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে, এজন্য বৈঠক ডাকা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই এবং তারা বিদেশ থেকে মাঝে মাঝে উঁকি-ঝুকি দিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুবাইতে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ইউইউএ আদালত তার জামিন শর্ত সাপেক্ষে দিয়েছে, যা বাতিলের জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে।
মন্ত্রী উগ্রবাদী গোষ্ঠীর নাশকতা ও অপকর্মের চেষ্টা সম্পর্কে বলেন, আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে সতর্ক রয়েছে। তিনি এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়েও তদন্ত চলছে বলে জানান।
এছাড়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।