গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিশ্বরেকর্ড: ৬ রানের জয়ে শিরোপা জয়

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ফাইনালে ৬ রানের ব্যবধানে জয়লাভ করে নতুন ইতিহাস গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার পরও তারা সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে থামিয়ে শিরোপা নিজেদের করে নেয়।

গায়ানা আমাজন ওয়ারিয়র্স শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারের আগেই ৮ উইকেট হারিয়ে ২৯ রানে বিপর্যস্ত হয়ে পড়ে। পিটার সিডলের দুর্দান্ত বোলিংয়ে দলের টপ অর্ডার ভেঙে পড়ে, যেখানে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও শিমরন হেটমায়ার।

সিডল চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। এরপর গায়ানা ৮৫ রান করতে সক্ষম হয় তাদের ৯ থেকে ১১ নম্বর ব্যাটারদের কল্যাণে। ডোয়েন প্রিটোরিয়াস ১৭, ম্যাথিউ ফোর্ড ২৮ এবং ইমরান তাহির ১১ রান করেন।

রান তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের তরুণ অলিভার পিক ৩১ রান করেন। তবে ২৮ রানে ৩ উইকেট হারানোর পর তারা ৫০ রান তুলে নিলেও পরে ৫ উইকেট হারিয়ে ৭৯ রানে শেষ হয়। মোহাম্মদ নবী ৩ এবং ইমরান তাহির ২ উইকেট নেন।

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের এই জয়টি শুধু শিরোপা জয় নয়, বরং টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কমে অলআউট হয়ে চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ডও গড়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল সিডনি সিক্সার্সের দখলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top