বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুললেন ডা. মাহমুদা মিতু

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, বিএনপি যদি ‘জিয়া ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই ব্যবসা’ করতে অসুবিধা কী। তিনি জানান, জুলাইকে ব্যবসা বললেও এটি আসলে শহীদদের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু বলেন, ‘বিএনপি আমাদের উদ্দেশে বলে, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। কিন্তু তারা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে। শহীদদের মায়েরা রাষ্ট্র সংস্কারের কথা বলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রত্যাশার পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে চাই। পুলিশ সংস্কার চেয়েছি এবং নারীর সম্মান প্রতিষ্ঠার লড়াই করছি।’

সভায় এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিভিন্ন বক্তা বক্তব্য দেন, যার মধ্যে ছিলেন রোকেয়া বেগম, মো. আতাউল্লাহ, খন্দকার খালেদা আক্তার, মো. মুজিব, তাজুল ইসলাম ও শিমুল চৌধুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top