সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ৪-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের ড্র আজ (শনিবার) বিকেলে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে।
ড্র অনুযায়ী, নেপাল ফিফা নিষেধাজ্ঞা থাকায় ছয় দল নিয়ে টুর্নামেন্টের গ্রুপিং করা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপ তথা ‘বি’ গ্রুপে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। সেপ্টেম্বরের মধ্যে নেপাল নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে। তখন চার দলের গ্রুপে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। নেপাল না আসলে তিন দলের গ্রুপই থাকবে।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৯ সালের পর ১৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালে ভারতে সেমিফাইনালে উঠেছিল। ২০১৮ সালের পর তারা আবার সাফের স্বাগতিক হয়েছে।
গ্রুপ-এ: বাংলাদেশ, (শর্তসাপেক্ষে) নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ-বি: ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।